অভ্যুত্থানে আহতদের খাবারের বরাদ্দ বাড়ল ৭৫ টাকা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। এসব হাসপাতালে রোগীদের খাবারের জন্য জনপ্রতি বরাদ্দ ১৭৫ টাকা। সেখানে আহত রোগীদের বরাদ্দ ৭৫ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়। পরে সে চিঠির প্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, খাবার নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ শুরু থেকেই ছিল। কিন্তু খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই। এজন্য বিশেষ একটা অনুমতি নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও ভর্তি হওয়া রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের পথ্য (রোগীর খাবার) বাবদ জনপ্রতি বর্তমান বরাদ্দ ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকায় উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত