পাকিস্তানের ক্রিকেটে কোনোকিছুরই ঠিক ঠিকানা নেই। ক্ষমতার রদবদল কিংবা এক একটা টুর্নামেন্টের ব্যর্থতার পর শুরু হয় রদবদল। অধিনায়ক থেকে কোচিং স্টাফ সব বদলে ফেলা হয়। ফলাফল শূন্য। তেমনই গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর সংক্ষিপ্ত সংস্করণে গ্যারি কারস্টেন ও টেস্টে জেসন গিলেস্পিকে কোচ বানিয়েছিল পাকিস্তান। কিছুদিন পরই এই দুই কোচ পদত্যাগ করেন, যা নিয়ে এখনো বিতর্ক চলছে।
অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা গিলেস্পির অভিযোগ, তাদের চাকরি ছাড়ার পেছনে আকিব জাভেদের হাত আছে। আকিব নাকি গোপনে প্রচারণা করে সব ফরম্যাটের কোচ হওয়ার চেষ্টা করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অস্ট্রেলিয়ান লিখেছেন, ‘আকিব পরিষ্কারভাবে গোপনে গ্যারি এবং আমার বিরুদ্ধে কাজ করেছে, সব ফরম্যাটের কোচ হওয়ার জন্য প্রচারণা চালিয়েছে। সে একটা ভাঁড়!’
গত বছরের এপ্রিলে পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি। কিন্তু দলের বাজে পারফর্মেন্সের কারণে ৮ মাস না যেতেই পদত্যাগ করেন। এর কয়েকদিন পর গ্যারি কারস্টেনও দায়িত্ব ছেড়ে দেন। এসব ঘটনাপ্রবাহের মাঝে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান।
আকিবের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। তারা বাজেভাবে হেরে যায় ভারত ও নিউজিল্যান্ডের কাছে। মাত্র দুই বছরে পাকিস্তান ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তনের সমালোচনা করে সম্প্রতি আকিব বলেছেন, ‘এত বেশি পরিবর্তনের মাধ্যমে কোনো দলই সফল হতে পারে না। স্থিতিশীলতা থাকা জরুরি।’ এরপরই গিলেস্পি সোশ্যাল মিডিয়ায় তাকে ধুয়ে দিলেন!
মুশফিকের অবসরে সমালোচকদের একহাত নিলেন তার স্ত্রী
ভারতের জন্য বাড়তি ভ্রমণ, তাই কিউইদের সমর্থন দেবেন মিলার
রাফিনহার গোলে জয় পেল ১০ জনের বার্সেলোনা