মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েদুল ইসলামকে ঢাকার মিরপুর এলাকার বিএনপি'র নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জে,ও,এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার মৃত রফিকুল ইসলাম ওরফে পরাণ মাদবরের ছেলে। তিনি সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর নির্বাহী আদেশে উপজেলা চেয়ারম্যানের পদ হারান সায়েদুল ইসলাম। ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি গোবিন্দল এলাকায় আওয়ামী লীগ, পুলিশ ও গ্রামবাসী সঙ্গে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় আসামি করা হয় সায়েদুল ইসলামকে। অবশেষে আত্মগোপনে থাকা সায়েদুল ইসলামকে বিএনপি'র নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
