ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৪৭ এএম

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা-ের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেছেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে হত্যাকা-ের এক যুগ পূর্তিতে বন্দর উপজেলার কাদেরিয়া ভা-ার ‘সিরাজ শাহর আস্তানা’ কবরস্থানে ত্বকীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব শপথ করেন তারা।

ত্বকীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় ত্বকীর আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম দিপু, দুলাল রায়, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত