পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে গতকাল শুক্রবার রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লির ঢল নামে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি মসজিদের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই। অনেকেই মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে নামাজে অংশ নেন।
রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল। নামাজের পর দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি ঐক্য কামনা করা হয়। এ ছাড়া সকল মুসল্লির পাপের ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়।
