বারদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় স্থানীয় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে শান্তির বাজারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আলী আজগর আজগর, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, আবুল কাসেম নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হালিম মেম্বার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত