নটিংহ্যাম ফরেস্টকে নামিয়ে পয়েন্ট টেবিলে তিনে ওঠার সুযোগ ছিল তবে সেই সুযোগ কাজে লাগাতে পারল না ম্যানচেস্টার সিটি। উল্টো হেরে গিয়ে পিছিয়ে পড়ল পেপ গুয়ার্দিওলার দল। নিজেদের মাঠে নটিংহ্যাম ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটিকে।
জানুয়ারিতে লিভারপুল, ফেব্রুয়ারিতে আর্সেনালকে রুখে দেওয়ার পর এবার পেপ গার্দিওলার দলের বিপক্ষে পুরো তিন পয়েন্ট তুলে নিল নটিংহ্যাম। চলতি আসরে নবম হারের স্বাদ পেল সিটিজেনরা। ২৮ ম্যাাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে তিনে নটিংহ্যাম।
প্রথমার্ধে কোন দলই বলার মত তেমন কিছু করতে পারেনি। ৬৭ মিনিটে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সিটি গোলকিপার এদেরসন। কলাম হাডসন-ওডোইয়ের সেই শট অবশ্য ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি, বল তার হাতে লেগে পোস্টে বাধা পায়। এক মিনিট পর ফিল ফোডেন ও সাভিনহোকে তুলে অভিজ্ঞ কেভিন ডি ব্রুইন ও মার্মুশকে নামান গার্দিওলা। তবু কাজ হয়নি। উল্টো ৮৩তম মিনিটে বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে সিটিকে স্তব্ধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড হাডসন-ওডোই।
রবিবার লেস্টার সিটির বিপক্ষে জিতলে সিটিকে সরিয়ে চারে জায়গা করে নেবে চেলসি।
জিম্বাবুয়ে সিরিজে মিরপুরে নেই কোনো টেস্ট
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে আত্মবিশ্বাসী শুবমান গিল
সুদানের বিপক্ষে ম্যাচটি হয়নি