রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:১৮ এএম

রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির সদস্য (এস্টেট ও ভূমি) প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩-এর ধারা ৪(২) অনুযায়ী ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে রাজউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর কার্যকর হবে।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদের জন্য রাজউকের সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত