তিন জেলায় ৭ খুন

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:২২ এএম

মাদারীপুরে অবৈধভাবে বালু তোলার ড্রেসার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ হত্যাকা-ের পরপরই নিহতদের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর গে-ারিয়া ঢালকানগর এলাকায় মো. সিয়াম নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ ছাড়া কুমিল্লার চৌদ্দ গ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ ও যশোরে পারিবারিক বিরোধ এবং ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিবাদে দুজন খুন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

ঢামেক : রাজধানীর গে-ারিয়া ঢালকানগর এলাকায় মো. সিয়াম (১৮) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। গত শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম  মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামের মো. ইয়াকুব আলী ও হনুফা বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার গে-ারিয়ার সাধনা গলি, সতীশ সরকার রোডে বসবাস করতেন এবং তার বাবার পান-সিগারেটের দোকানে কাজ করতেন।

নিহতের মামা মো. হারুন জানান, রাতের খাবারের পর সিয়াম বাসা থেকে বের হন। শহিদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় পৌঁছামাত্রই পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্য সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গে-ারিয়া থানার ওসি আবু সাঈদ খান জানিয়েছেন, ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পূর্বশত্রুতার কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মাদারীপুর : ড্রেসার ব্যবসার দ্বন্দ্বে আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়।  নিহতরা হলেন খোয়াজপুর গ্রামের আজিবুর সরদারের দুই ছেলে সাইফুল ইসলাম ও আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মালেক (৭০) নামের এক বৃদ্ধকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোর : চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে বাবা ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী গ্রামে প্রতিপক্ষের হাতে এক কৃষক নিহত হয়েছেন। পুলিশ সদর উপজেলার ঘটনায় তিন ভাইকে আটক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত