নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণের অভিযোগে পালক পিতাকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে বন্দর থানার নবীগঞ্জ অলিম্পিয়াস্থ ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার পালক পিতা শামীম (৪০) সুনামগঞ্জ জেলার সদরের ফেনবিল গ্রামের মফিজ মিয়ার ছেলে।
এ ঘটনায় রোববার কিশোরীর মা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তৎসহ ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ শামীমকে রোববার দুপুরে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
জানা গেছে, বিগত ১৩ বছর যাবত কিশোরীকে দত্তক এনে লালন পালন করছিলেন জেসমিন ও শামীম দম্পতি। জেসমিন তার কিশোরী কন্যা ও স্বামী শামীমকে নিয়ে বন্দরের নবীগঞ্জ এলাকায় জহির মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ভাড়া বাসায় কিশোরী নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় পড়নের কাপড় খুলে পালক পিতা শামীম তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে গত ৩ মার্চ সকালে কিশোরীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে যৌন হয়রানি চেষ্টা করে পালক পিতা শামীম। এ ঘটনাটি শনিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে জানাজানি হলে পরে স্থানীয় লোকজন শামিমকে আটক করে পুলিশে সোর্পদ করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, কিশোরী কন্যাকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করার অপরাধে পালক পিতার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হয়েছে। রোববার সকালে আটক পালক পিতা শামীমকে আদালতে পাঠানো হয়েছে।
ধর্ষণের প্রতিবাদে সোমবার দেশব্যাপী মানববন্ধন করবে ছাত্রদল
ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল সারাদেশ