ফেনীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

ফেনীর ফুলগাজীতে ৮ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই শিশু ফুলগাজীর বাশুড়া মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩ মার্চ ক্লাসের বিরতিতে সে টিফিন কিনতে মাদরাসার সামনের চা দোকানে যায়। সেখানে চা দোকানি নুরুল ইসলাম তাকে খাবার খাওয়ানোর কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে কোলে বসায়। যৌন নিপীড়নের একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে নুরুল ইসলাম তাকে ছেড়ে দেয়। পরে বাড়িতে ফিরে বিষয়টি জানালে রবিবার (৯ মার্চ) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত