কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নিউ ইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তা ও হবিগঞ্জের কৃতী সন্তান আজহারুল চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার নিউ ইয়র্ক পুলিশ একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। আজহারুল হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগাউরা চৌধুরী বাড়ির কৃতী সন্তান। তার বাবার নাম শফিকুল ইসলাম চৌধুরী ও মায়ের নাম সায়েরা খাতুন চৌধুরী। ছোটবেলায় আজহারুল চৌধুরী মা-বাবার সঙ্গে নিউ ইয়র্কে পাড়ি দেন।
এদিকে সম্মাননা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আজহারুল চৌধুরী। এ ধরনের অর্জন বাংলাদেশ এবং হবিগঞ্জবাসীর জন্য অনেক বড় একটি অর্জন।
