শিবালয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় রোমান আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পাটুরিয়া ঘাটের নিকট আরসিএল এলাকায় একটি পুকুর পাড় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছ।

নিহত রোমান সিলেট হবিগঞ্জ সদর রামাড়গাঁও এলাকার নেছার আহমেদ চৌধুরীর ছেলে।

 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. কামাল হোসেন জানান, ঢাকা- পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড়ের পাশে পুকুর পাড়ে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর  দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো ও পরিচয় সনাক্ত করার পর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। নিহতের স্বজনরা জানিয়েছি সে ভবঘুরে ছিলো। 

লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত