১০৭ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়লেন তাসকিন

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে বেদম পিটুনি খেলেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। আজ মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মোহামেডান ও জাতীয় দলের এই প্রধান স্ট্রাইক বোলার, যা রীতিমতো বিব্রতকর এক রেকর্ড। একই ম্যাচে এনামুল হক বিজয় হাঁকিয়েছেন বিস্ফোরক সেঞ্চুরি। 

ঢাকা প্রিমিয়ার লিগ ও দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তাসকিনের ১০৭ রানই সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের রেকর্ড। তাসকিন পেছনে ফেলেছেন ইকবাল হোসেনকে। ২০২৪ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ইকবাল। সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়।

ডিপিএলে সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের তালিকায় তিনে আছেন মুক্তার আলী। চলতি আসরেই বিকেএসপির চার নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ ওভারে ৯৯ রান দিয়েছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের এই পেসার। ডিপিএলের বাইরে সবচেয়ে বেশি রান দিয়েছেন শাহাদাত হোসেন। ২০১১ সালে বেনোনিতে বাংলাদেশ ‘এ’ হয়ে তিনি দিয়েছিলেন ১০৪ রান।

একই ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে এসেছে ১৪৩ বলে ৪ ছক্কা ১২ চারে অপরাজিত ১৪৯ রানের ইনিংস। গাজী গ্রুপ তুলেছে ৫ উইকেটে ৩৩৬ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত