অনুমোদন পেল ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৭ এএম

‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নামে দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে অন্তর্র্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টি গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে। গত সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের  চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২২টি শর্তে গ্রামীণ ইউনিভার্সিটি স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে। অনুমোদনের শর্তগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো- গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ ও এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যে কোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত