বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) কালিগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে আহ্বায়ক, সাবেক এমপি ছাত্রনেতা ফজলুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা , কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান,কালিগঞ্জ পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মনিরুদ্দীন পাঠান মিঠ, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ও কালিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন মাস্টার, কালিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রুহুল আমিন ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম কাজল, আলাউদ্দিন ফরায়েজী, সালাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, শাহীন, কয়েস, আসলাম, জসিম, বিপ্লব, হিমেল, সৈকত এবং পৌর ১ নং ওয়ার্ড সাবের কাউন্সিলর মোমেন সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক, মিলটন খান এবং জেলা, উপজেলা, পৌরসভার, পৌরসভার,ইউনিয়ন বিএনপি, যুবদল , ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব শাওন চৌধুরীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে।
প্রধান অতিথি বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, দলের কোনো নেতাকর্মী এমন কোন সংগঠন বিরোধী, জনকল্যাণ বিরোধী ,জনগণ খারাপ বলে সে রকম কোন কাজ করবে না। যাদের আন্দোলনে তেমন কোন ভূমিকা নেই যাদের তেমন কোন ত্যাগ নাই, যাদেরকে রাজপথে দেখা যায় নাই, যাদেরকে মানুষ চিনতো না সেই বর্ণচোরা মানুষরা আবির্ভূত হয়ে আমাদের ফসল নষ্ট করবে এই সুযোগ দলের নেতা কর্মীরা কোনভাবে দিতে প্রস্তুত না ।
আমরা যখন ত্যাগ স্বীকার করেছি আরো ত্যাগ স্বীকার করব। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক ও আমার জন্য দোয়া করবেন।
বিএনপির সবচেয়ে বড় দল কোন চক্রান্ত আপনাদের মধ্যে ফাটল ধরাতে পারবেন না ,আমাদের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলে সেই গোলে মোকাবেলা করে সম্পূর্ণ ঐক্য বজায় রেখে সাহসের সাথে মোকাবেলা করব।
আগামী বাজেট হবে যৌক্তিক: অর্থ উপদেষ্টা
দুদকের মামলা, ড. ইউনূসের আপিলের ওপর রায় ২৩ এপ্রিল 