এএফসি বাছাইপর্বের ম্যাচের জন্য ভারতের পথে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ফ্লাইট ধরার আগের রাতেই দল থেকে বাদ পড়েছেন তিন ফুটবলার—আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন।
২৭ জনের ফটোসেশনে এই তিন ফুটবলার থাকলেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্কোয়াড হতে হবে ২৩ জনের। তাই বাদ পড়ার বিষয়টি অবধারিতই ছিল।
প্রাথমিকভাবে ৩০ জন ফুটবলারকে দলে রেখেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। নতুন ডাক পাওয়া চারজনের মধ্যে দুইজন চূড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ঢাকায় আসেননি, সরাসরি ইতালি ফিরে গেছেন।
ফলাফল, ভারত সফরের স্কোয়াডে এখন ২৪ জন। অর্থাৎ, ম্যাচের আগে আরও একজন বাদ পড়তে পারেন। নতুনদের মধ্যে হামজা চৌধুরী ও আল আমিন জায়গা ধরে রেখেছেন, তবে চূড়ান্ত তালিকা এখনও নিশ্চিত করেননি কোচ কাবরেরা।
ভারত ম্যাচের বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।
বোলিং করার ছাড়পত্র পেলেন সাকিব