শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। ২৫ মার্চের মধ্যে বাকি শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পরিশোধ করা হবে। গতকাল বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক বুধবার পর্যন্ত ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। ২৫ মার্চের মধ্যে সব শ্রমিক-কর্মচারীর পাওনাদি পরিশোধ করা হবে।
