নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে : ফারুক

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:২৭ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে করে বলেছেন, ‘নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট : সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ফারুক এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘আপনাদের আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে। এদের সতর্ক করে দেন অথবা বের করে দেন। আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলছেন, তাদের বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডার-ইস্টিমেট করার সুযোগ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত