এটিএম আব্দুজ্জাহের
ব্যবস্থাপক কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই, রাঙ্গামাটি
উজানে বৃষ্টি কমে যাওয়ায় গত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানি কমে যায়। আর পানি কমে যাওয়ার কারণে প্রতিদিন দুটি টারবাইন চালু রেখে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও আমরা তা চালু রাখতে পারি না। একটি টারবাইন চালু রাখতে হয়। দুটি টারবাইন চালু রাখলে লেকের পানি দ্রুত শেষ হয়ে যাবে এবং এপ্রিলের পর আর পানি পাওয়া যাবে না। একই সঙ্গে উজানের অনেকগুলো উপজেলা রয়েছে যেগুলো এই পানিপথের ওপর নির্ভরশীল। পানি কমে গেলে সেসব এলাকায় যাতায়াতের আর কোনো মাধ্যম থাকে না। একদিকে পানি ছাড়লে উজানের যাতায়াত বন্ধ হয়ে যায়, অন্যদিকে পানি না ছাড়লে চট্টগ্রাম শহরে লবণাক্ত পানির সমস্যা দেখা দিচ্ছে। এখানে আমাকে তো উজান ও ভাটি উভয় কূলই দেখতে হবে।
আমি পানি ছাড়লে চট্টগ্রাম ওয়াসা পানি পাবে। কিন্তু তারা সাম্প্রতিক কয়েক বছরে কতগুলো প্ল্যান্ট করেছে কর্ণফুলীতে। সেই অনুযায়ী কি পানি আছে কর্ণফুলীতে?
