ধানমন্ডিতে আ.লীগের ব্যানারে মিছিল থেকে আটক ৩

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল করার সময় তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে তুলে দেয়।

আটক তিনজন হলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবণী (৩৫); আটক সিরাজুল (৪৫) ও রাজু (৩০) নামে অন্য দুজনের দলীয় পদবি তৎক্ষণাৎ জানা যায়নি।

গতকাল শুক্রবার ইফতারের পরপরই ধানমন্ডি ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ব্যানারে ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় স্থানীয়রা। এ সময় তারা তিনজনকে আটক করে পুলিশে দেয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত