ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে। লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চর হকদির হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢুকেছিলেন লিটন। ওই সময় গৃহকর্তা পানু তাকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এর আগেও একাধিকবার ওই গ্রামে চুরি করতে গিয়ে পিটুনি খেয়েছিলেন লিটন। স্থানীয়রা তাকে লিটন চোর হিসেবেই চেনে।

ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত