নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে প্রতি বছরের মতো পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বারদীতে অবস্থিত জ্যোতি বসুর বাড়িতে ইউসুফ আলী কল্যাণ তহবিল উদ্যোগে এসব বিতরণ করা হয়।
ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
খাবার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, পোলাওয়ের চাল, পেঁয়াজ ও আলু। ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে বারদী ইউনিয়নের ৪০ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে। এসময় সাত্তার মেম্বার, নাসির মেম্বার, কাসেম, সহিদ আবদুল হালিম, রফিকুল ইসলাম, মাহাম্মদ আলী, আবু তাহের, আবদুর রহমান, কামরুল হাসান, রুহুল আমিন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, কামাল হোসেন, সাইদুল ইসলাম, নাজির হোসেন, সাব্বির হোসেন, আমির হোসেন, সাহেরা আক্তার, হাজেরা আক্তার, ফারজান শান্তি ও সামিয়া আক্তারসহ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
