স্টারলিংককে সবুজ সংকেত দিল পাকিস্তান

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:০৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসায়িক ছাড়পত্র দিয়েছে পাকিস্তান। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, দেশটির মহাকাশ বিষয়ক কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এই ছাড়পত্র প্রদান করে। আর এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে এই অনাপত্তিপত্রের জন্য সুপারিশ করেছিলেন। সুপারিশে তিনি বলেন, পাকিস্তানের সরকার দেশে ডিজিটাল সংযোগ ও কার্যক্রম বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানে নিবন্ধিত হওয়ার আগ্রহ জানিয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবেদন করেছিল স্টারলিংক। এনওসি পাওয়ার পর নিবন্ধিত হওয়ার ব্যাপারটি এখন সময়ের ব্যাপার মাত্র। তবে পাকিস্তানের প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, এনওসি লাভের পরও লাইসেন্স পেয়ে পাকিস্তানে ব্যবসা শুরু করতে অন্তত ১ বছর লাগবে স্টারলিংকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত