দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৬ এএম

দুপুরের মধ্যে দেশের দুটি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

আজ রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর ও দিনাজপুর জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।  

ঝড়টি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে আসতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে উক্ত দুই জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত