গোল করতে চান ইব্রাহিম

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

বাংলাদেশের হয়ে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের গোল মাত্র চারটি। ২০২৩'র পর জাতীয় দলে জায়গা হয়নি। এবার ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে আছেন ইব্রাহিম। দীর্ঘদিন পর দলে ফেরা এই ফরোয়ার্ড সুযোগের অপেক্ষায় আছেন। বদলি হিসেবে নামার সুযোগ পেলেও দলে অবদান রাখতে চান।

আজ শিলংয়ে অনুশীলনের পর ইব্রাহিম বলেন, 'দলের সবার অবস্থা ভালো। ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। যদি সেরা একাদশে খেলতে পারি, ভালো লাগবে। যদি বদলি নেমেও খেলতে পারি, চেষ্টা করব প্রভাব রাখার।'

২০১৯ সালে সল্টলেকে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন ইব্রাহিম। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে ইব্রাহিম সেই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। এবার ভারতের বিপক্ষে গোল চান তিনি। 'সল্টলেকে যে ম্যাচটা ২০১৯ সালে হয়েছিল, ওই ম্যাচেও ছিলাম। এবারও দলে আছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আছে, ওই বার গোল করতে পারিনি, এই ম্যাচে গোল করে আত্মতৃপ্তি পাওয়ার।'

২৫ মার্চ হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। এ মৌসুমে আবাহনীর হয়ে আলো ছড়িয়ে ইব্রাহিম ফিরেছেন জাতীয় দলে। সুযোগ পেলে সেটা কতটুকু কাজে লাগাতে পারবেন তা সময়ই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত