প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া পিপলস ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর মাদাম উ জিয়াওলিংও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা: জিএমপি কমিশনার