টেলিটক গ্রাহকদের জন্য সুখবর

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড’ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে ডাটা প্যাকেজের মূল্য ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে সর্বদা সচেষ্ট থাকে।

সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। এই ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে  টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১ শতাংশ হ্রাস করছে, যা ঈদের দিন হতে কার্যকর করা হবে এবং তা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত