বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অনেক এমপি-নেতাকর্মীকে গুম-খুনের মধ্য দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ১৬ বছর মাথা উঁচু করে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে আপসহীন আন্দোলন করেছে বিএনপি।
 
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় সিরাজগঞ্জের বেলকুচির তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমিরুল ইসলাম আলিমের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ডা. আওয়াল, শহীদ কবিরের পিতা ফজলুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস,
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হোসেন, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রমুখ।
 
এ সময় রুহুল কবির রিজভী আরো বলেন, বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোনও ষড়যন্ত্রই বিএনপির ক্ষতি করতে পারবে না। কারণ বিএনপি জনগণের কল্যাণে কাজ করে।
তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সময় শেখ হাসিনা তাদের সঙ্গে আলোচনা করে দেশ থেকে পালিয়েছেন। বেগম খালেদা জিয়াকেও দেশ থেকে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনা নন। এদেশের মানুষ ছেড়ে, এ দেশের মাটি ছেড়ে কোনও হুমকির মুখে দেশ ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত