ইফতারের দাওয়াত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:৪১ পিএম

রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহগামী শাটল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তানিয়া আক্তার (৩০)। তিনি বাবু পাড়া ইউনিয়নের বাবু পাড়া গ্রামের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী।

প্রতক্ষদশী সূত্রে জানা যায়, তানিয়া তার বোনের বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে ফেরার পথে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহ গামী শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানিয়া মারা যান। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের সুরতহালের প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত