গাজীপুরে ৫টি কারখানায় বেতন-বোনাস হয়নি। এতে ঈদের আনন্দ মাটি হয়েছে কারখানার শ্রমিক ও তাদের পরিবারগুলোর।
গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুরের জারা কম্পোজিট, মোগড়খাল এলাকার এএনজেড অ্যাপালেস, তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট, শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস ও কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার হ্যাগ নিটওয়ার।
আজ শনিবার দুপুর পর্যন্ত বেতন-বোনাস পায়নি কারখানার শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, জারা নীট কম্পোজিট ও হ্যাগ নীটওয়ার কারখানার মালিক লাপাত্তা হয়েছেন। এতে বেতন ও ঈদ বোনাস বঞ্চিত হয়েছেন জারার ৪০০ এবং হ্যাগ নীটওয়ারের ৩০০ শ্রমিক। এইচডিএফ অ্যাপারেলসের ২ হাজার ৩০০ শ্রমিকও বেতন-বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন ঈদের পর বেতন-বোনাস পরিশোধ করবেন। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়ে বাড়ি ফিরে গেছেন। টিএনজেডের ৫টি কারখানার ৩৬০০ শ্রমিকের মধ্যে একটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। স্টাইল ক্রাফটের চাকরিচ্যুত ১৯০০ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছিলেন। শ্রম মন্ত্রণালয় অনেক চেষ্টা করেও তাদের সমস্যা সমাধান করতে না পেরে মালিক পক্ষের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।
তিনি জানান, শ্রমিকরা শ্রমিকরা এখন আর আন্দোলনে নেই। তারপরও দুই কারখানার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শুক্রবার সড়ক অবরোধ করে টঙ্গীর পাগাড় এলাকার হংকং ফ্যাশনের ৫ শতাধিক শ্রমিক। পরে আলোচনার ভিত্তিতে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যার পর ৬৫ ভাগ বকেয়া বেতন পরিশোধ করে। বাকি বকেয়া বেতন ঈদের পর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়েছে।
দৌলতপুরে তারেক রহমানের ঈদ উপহার পেল অসহায় মানুষ
গরমের তীব্রতার মধ্যেই কাটবে ঈদ