খরচ বাঁচাতে ট্রাক পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:২৪ এএম

পবিত্র ঈদুল ফিতরে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে নেই যানজট। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই প্রচ- রোদের মধ্যে পণ্যবাহী ট্রাক-পিকআপ ভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়। যাত্রীরা খোলা ট্রাক-পিকআপ ভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

আফরোজা আক্তার নামের এক ট্রাকের যাত্রী বলেন, ‘বাসে এলে দ্বিগুণ ভাড়া দিতে হয়। বাসে তেমন আসা যাচ্ছে না। এজন্য ট্রাকে করে সিরাজগঞ্জ যাচ্ছি। খরচ কম লাগছে।’

লতিফ মিয়া নামের আরেক ট্রাকযাত্রী বলেন, ‘আমি ঢাকা থেকে এলাম, রংপুর যাব। ট্রাকে করে যাচ্ছি বাস গাড়ির খুবই সংকট। বাসে ভাড়াও বেশি চায়। বাসে না এসে ট্রাকে করে যাচ্ছি। ট্রাকে ভাড়া নিচ্ছে কম। তাই ট্রাকে করেই যাচ্ছি। শুধু আমি না অনেকেই ট্রাক-পিকআপে করে যাচ্ছে।’ এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে মহাসড়কে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত