ঈদের দিন ফাঁকা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪) নামের মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শ্বশুর বাবলু আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) দুপুর ৩টায় জেলার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলম মহিপুর জামতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথেই বাবা-মেয়ে মারা যান। শ্বশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।
রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদ শুভেচ্ছা বিনিময়
ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্ক, যুবককে গুলি করে হত্যা 