নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়নাল নামের এক রাখালের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে শিশুর পরিবার। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রাখাল জয়নাল।
শিশুর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিকালে শিশুটি বাড়ির সামনে খেলতেছিল। এ সময় সীম গ্রুপের গরু- ছাগল দেখাশুনা করে রাখাল জয়নাল শিশুটিকে ছাগলের বাচ্চার সাথে খেলার কথা বলে একটি ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি কান্নাকাটি শুরু করলে জয়নাল পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাধবপুরে ঈদের দিন শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, নোয়াখালি থেকে স্বামী গ্রেপ্তার 