লক্ষ্মীপুরে রায়পুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫) উপজেলার রফিক মাঝির ছেলে ও ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যুবলীগ কর্মী আল আমিন এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আটক করে পিটিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনকে আটক করে।
কিশোরীর মা বলেন, অভিযুক্ত আলামিন আমার আত্মীয়। রাজনৈতিক কারণে স্থানীয় কিছু লোকজন আমার মেয়েকে আটক করে তাদের মারধর করে পুলিশের সোপর্দ করে। ধর্ষণচেষ্টার ও ধর্ষণের কোনো ঘটনা এখানে ঘটেনি।
সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মো. জামিলুল হক বলেন, আল আমিন মাঝি নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। কিশোরীর পক্ষ থেকে ধর্ষণচেষ্টার ও ধর্ষণের অভিযুক্তির অস্বীকার করা হচ্ছে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
প্রথম স্ত্রী বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা