লক্ষ্মীপুরের রায়পুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫) উপজেলার চরবংশী এলাকার রফিক মাঝির ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আল আমিন এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আটক করে পিটিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনকে আটক করে।
কিশোরীর মা লিজা বেগম বলেন, অভিযুক্ত আলামিন আমার আত্মীয়। রাজনৈতিক কারণে স্থানীয় কিছু লোকজন আমার মেয়েকে আটক করে তাদের মারধর করে পুলিশের সাপোর্টার করে। ধর্ষণচেষ্টার ও ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি।
সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মো. জামিলুল হক বলেন, আল আমিন মাঝিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। কিশোরীর পক্ষ থেকে ধর্ষণচেষ্টার ও ধর্ষণের অভিযুক্তির অস্বীকার করা হচ্ছে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভন বললেন, স্টোকসকে সাদা বলের অধিনায়ক করাটা হবে বোকামি