রবিবার বিক্ষোভের নগরী হবে প্যারিস

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম

প্যারিস আবারও পরিণত হচ্ছে বিক্ষোভের নগরীতে। আগামী রবিবার (৬ এপ্রিল) রাজধানী শহরের রাজপথে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ফ্রান্সের তিনটি প্রধান রাজনৈতিক দল। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলবে মিছিল, সমাবেশ এবং রাজনৈতিক বক্তব্যের ঝড়। বিক্ষোভের ডাক দিয়েছে ন্যাশনাল র‍্যালি (RN), লা ফ্রঁস ইনসুমিজ (LFI) রেনেসাঁস (Renaissance)।

ফ্রান্সের রাজনৈতিক দলের ডানপন্থী নেত্রী মেরিন লে পেন সম্প্রতি ইউরোপীয় তহবিলের অর্থ আত্মসাতের মামলায় পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য হয়েছেন। এই রায়ের প্রতিবাদে দলটি দেশের বিভিন্ন শহরে কর্মসূচি ঘোষণা করেছে। প্যারিসের সমাবেশে লে পেন নিজেও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

লা ফ্রঁস ইনসুমিজ (LFI): বামপন্থী এই রাজনৈতিক দল সামাজিক ন্যায়ের দাবিতে বরাবরই রাজপথে সক্রিয়। তারা চলমান অর্থনৈতিক বৈষম্য, শ্রমিক অধিকার ও শরণার্থী ইস্যুতে সরকারের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে। এই সমাবেশে যুব ও শ্রম সংগঠনগুলোও যুক্ত হতে পারে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দল রেনেসাঁস একটি ইতিবাচক বার্তা নিয়ে সমাবেশে নামছে। তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরতে এবং ইউরোপীয় নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে জনমত যাচাই করতে এই সমাবেশ করছে। তবে শহরের পরিস্থিতি বিবেচনায় তারা শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে।

প্যারিস মেট্রো, বাস ও প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন অনুরোধ জানিয়েছে, যাত্রীরা যেন বিকল্প রুট বেছে নেয় এবং সময়মতো গণপরিবহন আপডেট দেখে চলাচল করে। রাজনৈতিকভাবে বিভক্ত এই সমাবেশগুলো প্যারিসের রাজপথে উত্তেজনা তৈরি করতে পারে। প্রশাসন বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি থাকলেও অরাজকতা করতে দেওয়া হবে না

×
সর্বশেষ সর্বাধিক পঠিত