রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রবিবার সেনাবাহিনী প্রধান রাশিয়ার উদ্দেশে রওনা হন।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
আইএসপিআর জানিয়েছে, সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।
