কক্সবাজারের উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতিসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন; ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ চারজনকে আটক করেছে।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন। নিহতরা হলেন আব্দুল্লাহ আল মামুন (৪৫), আব্দুল মান্নান (৩৬) ও শাহিনা বেগম (৩৮)। নিহত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। নিহত তিনজনই পরস্পর আপন চাচাতো-জেটাতো ভাই বোন। স্থানীয়দের বরাতে হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
