মিয়ানমারে ভূমিকম্প

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা উদ্ধারকাজ চলছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম

মিয়ানমারে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রম টানা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। দুর্গতদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের উদ্যোগে পাঠানো এই বিশেষ দল উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিবেদিতভাবে অংশগ্রহণ করছে।

গতকাল মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় গত দুুদিন মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত