দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুরু মিয়া মৌলভী বাড়িতে ঘটনা এ ঘটে।

আহতরা হলেন, আনিসুল হক (৫৬), নুরনবী (৪৫), তামজিদ (২০), নুরে আলম (৪০), জাহিদ (১৪), হারুন (৬৩), আয়শা (৪৮), নুর জাহান (৫০) প্রমুখ। আহতরা ভোলা  সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত আনিসুল হক জানান, একই ওয়ার্ডের আব্দুল খালেক গংদের সাথে ১ একর ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  সোমবার (৭ এপ্রিল) সকালে পুকুর সেচের জন্য মেশিন বসালে আব্দুল খালেকের নেতৃত্বে ২০/২৫ জন মিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। 

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

দৌলতখান থানার ভারখাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত