ঋণ জালিয়াতি

সোনালী ব্যাংকের ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম

ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৬ এর বিচারক  মো. জাকারিয়া হোসেন এ দন্ড দেন।

দণ্ডিত আসামিরা হলেন, ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ, খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল শেখ, পরিচালক রফিকুল ইসলাম এবং মীর  মোহাম্মদ শওকত আলী।

দণ্ডিতদের মধ্যে প্রথম সাত জন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬৬৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত