ব্যবসায়ীদের শঙ্কা

মার্কিন বাজারে ৩০ শতাংশ পর্যন্ত রপ্তানি কমতে পারে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে বলে জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান মূল্যছাড়ও চাইতে শুরু করেছে। রপ্তানিকারকদের ধারণা, ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় মার্কিন বাজারে ২০ থেকে ৩০ শতাংশ রপ্তানি কমে যেতে পারে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় বিজিএমইএ নির্বাচনী জোট ফোরামের কার্যালয় ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে পোশাক মালিকরা এসব কথা বলেন।

এ সময় ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘যুক্তরাষ্ট্র কী চায়, তা জেনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গত মার্চে তৈরি পোশাক খাতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, তবে সামনে সংকট। অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে এখানে পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বদল করা যাবে কি না, তাতে সন্দিহান আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত