শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার ঢাকায় আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ইসলামী ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশের একটি বড় ইসলামী ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরো কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।
ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটে নাজুক দশায় পড়া আর্থিক খাতকে সঠিক পথে ফেরাতে ২০২৩ সালের ডিসেম্বরে দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বা মার্জারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরায় ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
মঙ্গল শোভাযাত্রায় গাইবেন ২০০ জন ব্যান্ড তারকা: সংস্কৃতি উপদেষ্টা