জানালেন শিক্ষা উপদেষ্টা

৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হবে

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

৬০ দিনের মধ্যেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

শিক্ষা উপদেষ্টা জানান, ‘যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয়, এরইমধ্যে সেসব বন্ধ করা হয়েছে। তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।


 
এ সময় রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 
 
সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত