গোলাম পরওয়ার বললেন

সীমান্তে মুন্নাকে হত্যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ এএম

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশি যুবক মুরাদুর রহমান মুন্নাকে ধরে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘বিনা কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে ঠা-া মাথায় পিটিয়ে হত্যা করে আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ৯ এপ্রিল সন্ধ্যায় বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তের অধিবাসী বাংলাদেশি যুবক মুরাদুর রহমান মুন্নাকে ধরে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহত মুন্নার পরিবার জানিয়েছে যে, সীমান্ত এলাকায় তার কৃষি জমি দেখতে গেলে বিএসএফের কয়েকজন তাকে বিনা কারণে ধরে নিয়ে  বেদমভাবে পিটিয়ে আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে  রেখে চলে যায়। বিজিবির টহলরত সদস্যরা মারাত্মক আহত অবস্থায় তাকে তুলে এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। বিনা কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে ঠা-া মাথায় পিটিয়ে হত্যা করে আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। এ ঘটনার ৪০ দিন পূর্বে আরও এক বাংলাদেশি যুবককে বিএসএফ এভাবে হত্যা করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি  যে, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে অন্যায়ভাবে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করে এবং ধরে নিয়ে মারাত্মকভাবে আহত করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত