পর্দা উঠল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের। জমকালো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। তবে লাহোরের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান। লাহোরকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চাপে রাখার পরিকল্পনা তাদের।
দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে রিশাদের একাদশে থাকার জোরালো সম্ভাবনা থাকলেও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বেছে নিয়েছেন বাড়তি পেসার। টিম কম্বিনেশনের কারণেই বাদ পড়েছেন রিশাদ, ফলে তার পিএসএল অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
উল্লেখ্য, এবারের আসরের ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। লাহোরের হয়ে রয়েছেন রিশাদ, করাচি কিংসে খেলবেন টাইগার ওপেনার লিটন দাস এবং পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন পেসার নাহিদ রানা।
রিশাদ ও লিটনকে পূর্ণ সময়ের জন্য এনওসি (ছাড়পত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাদের দেখা যাবে না। তবে নাহিদ রানা একটি টেস্ট ম্যাচ খেলে পিএসএলে যোগ দেবেন। ফলে পুরো সময়ের এনওসি পাচ্ছেন না এই তরুণ পেসার। আসরের প্রথম পাঁচ ম্যাচে তাই তাকে ছাড়াই খেলতে হবে পেশোয়ার জালমিকে।
ইসলামাবাদ ইউনাইটেড একাদশ:
অ্যান্ড্রিস গাউস, সাহেবজাদা ফারহান, কলিন মুনরো, সালমান আগা, আজম খান, শাদাব খান (অধিনায়ক), জেসন হোল্ডার, মুহাম্মদ শাহজাদ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, রিলি মেরেডিথ।
লাহোর কালান্দার্স একাদশ:
ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড উইজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।
শান্তর চোখে ‘আরও একটা ম্যাচ’, তবু আবাহনী-মোহামেডান মানেই রোমাঞ্চ
আজ মাঠে নামলেই ইতিহাস গড়বেন ধোনি