গুরুদাসপুরে ফার্নিচার ও পাটের  গুদামে আগুন

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম

গুরুদাসপুরে কাঠের ফার্নিচার ও পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোর ৬টার দিকে শহরের চাঁচকৈড় কাঠহাটায় ওই অগ্নিকাণ্ড ঘটে। 

কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের নকশা করা ৩টি মেশিন, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপ সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত