টিকটকে পরিচয়ে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

নরসিংদীতে টিকটকে পরিচয়ের সূত্রে এক কিশোরীকে ঘুরতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর কিশোরী অসুস্থ হয়ে গেলে গতকাল শনিবার সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, নরসিংদীর ভেলানগর এলাকার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে অভিযুক্তের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুক্রবার ওই কিশোরী শিবপুরের পুটিয়া ইউনিয়নের বড়ইতলায় বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে বোনের বাড়ি বেড়ানো শেষে তারা পার্শ¦বর্তী চরসিন্দুর ব্রিজে ঘুরতে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারা চলনা গ্রামে একটি বাড়িতে অবস্থান নেয়। সেখানে দুই বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে গেলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসে। সেখানে তাদের দেখে ডাক্তারের সন্দেহ হলে ডাক্তার নরসিংদী সদর থানা পুলিশকে অবহিত করে। পরে ডাক্তার ও পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরী ধর্ষণের বিষয়টি জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত