বাগাতিপাড়ায় দুই সন্তানের মা শারমিন খাতুন (৩০) পরকীয়ার অভিযোগে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন খাতুন ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম লিয়াকত মণ্ডল নামে এক ব্যক্তির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন খাতুনের দুটি সন্তান রয়েছে। ১৩ বছর আগে শারমিনের বিয়ে হয়েছিল রবিউল ইসলামের সাথে। শুরুতে তাদের দাম্পত্য জীবন ভালো ছিল, তবে গত এক বছরে শারমিনের পরকীয়া নিয়ে স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো।
ঘটনার দিন বিকেল ৪টায় রবিউল ইসলাম তার স্ত্রীকে মোবাইলে কথা বলতে দেখে আবারো কথা কাটাকাটি শুরু হয়। এরপর, স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলে শারমিন, স্বামীর প্রতি অভিমান করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে, পরে ধুপইল লালপুর সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
মেকআপ নয়, মন্ত্রে ভর করেই এবার পর্দায় তামান্না
চারুকলায় ফের গড়ে উঠছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ 